এইচএসসি HSC খাতা বোর্ড চ্যালেন্জ ২০২৫। খাতা পুনর্মূল্যায়নের নিয়ম ও সময়সূচি

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর হয়তো অনেক মেধাবী ফলাফল নিয়ে সন্তুষ্ট নও। কিভাবে তোমার এইচএসসি খাতা বোর্ড চ্যালেন্জ করবে সেটা আমাদের পোস্টের মাধ্যমে জেনে নিতে পারবে। কেউ হয়তো ভাবছো খাতা সঠিকভাবে মূল্যায়ন হয়নি বা নম্বর কম দেওয়া হয়েছে। এই কারণে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড খুলে দিয়েছে “খাতা পুনর্মূল্যায়ন” বা বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ। কিভাবে এইচএসসি HSC খাতা বোর্ড চ্যালেন্জ করবে বিস্তারিত নিচে দেখে নাও। HSC Board Challenge 2025 নতুন নিয়ম বা নির্দেশিকা জেনে নিন।

আবেদন শুরুর সময় ও শেষ তারিখ

এইচএসসি খাতার মুল্যায়ন আবেদন শুরু হবে ১৭ ই অক্টোবর ২০২৫ তারিখ সকাল ০৯ টা থেকে আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১২ টা পর্যন্ত। এই তারিখের মধ্যে এইচএসসি বোর্ড চ্যালেন্জ ২০২৫ আবেদন শেষ করতে হবে।

এইচএসসি HSC খাতা বোর্ড চ্যালেন্জ 2025

এইচএসসি HSC খাতা বোর্ড চ্যালেন্জ ২০২৫

আবেদন করার নিয়ম:

এইচএসসি খাতা বোর্ড চ্যালেঞ্জের পুরো প্রক্রিয়াটি পুর্বে সম্পূর্ণ টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে করা হতো। কিন্তু বর্তমানে অনলাইনে ডাটা ইনপুট করার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের নিয়মগুলো ফলো করুন।

শুরুতে, লিংকে ক্লিক করুন: https://rescrutiny.eduboardresults.gov.bd

নির্ধারিত ফরমে আপনার রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ দিতে হবে। বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করুন।

পরবর্তী ধাপে, সচল নিজের বা অন্যের মোবাইল নম্বর দিতে হবে এবং এই নম্বরে সংশোধিত রেজাল্ট এসএমএস পাঠানো হবে। এরপর বিষয় ভিত্তিক ফলাফল দেখার জন্য সাবজেক্ট চয়েস করুন। যে কয়টি বিষয়ে পুনঃনিরীক্ষণ করতে চান সে কয়টি বিষয় পছন্দ করুন। ফি প্রদানে বাটনে ক্লিক করুন এবং বিষয় প্রতি ১৫০ টাকা ফি প্রদান পরিশোধ করুন।

পেমেন্ট গেটওয়ে: বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট এবং টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে।

ফি প্রদানের পুর্বে একাধিকবার তথ্য মুছে ফেলে নতুন করে আবেদন করা যাবে। ফি প্রদানের পর কোন কিছু সংশোধন বা বাতিল করার কোন সুযোগ থাকবে না।

যে বোর্ডগুলোতে আবেদন করা যাবে

ঢাকা শিক্ষা বোর্ড , চট্টগ্রাম শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, সিলেট শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদরাসা ও টেকনিক্যাল শিক্ষা বোর্ডের বোর্ড চ্যালেন্জ করা যাবে।

ফলাফল প্রকাশ

বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সাধারণত আবেদন শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর প্রকাশিত হয়। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তাদের রোল নম্বর দিয়ে ফলাফল চেক অথবা মোবাইলে এসএমএসের মাধ্যমে অটো ফলাফল পাবেন।

উপসংহার

তবে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জে “খাতা পুনর্মূল্যায়ন” মানে খাতা পুনরায় পরীক্ষা নয়; বরং মার্কিং বা নম্বর যোগের কোনো ভুল আছে কি না তা যাচাই করা হয়। তাই ফলাফল পরিবর্তনের সম্ভাবনা কম হলেও সঠিকতা যাচাইয়ের সুযোগ পাওয়া যায়। আমরা কিভাবে HSC Board Challenge Result & Apply Process 2025 নিয়ে সুন্দরভাবে তথ্য তুলে ধরেছি। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারবেন।

HSC Board Challenge 2025 – সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ কবে থেকে শুরু হবে?

২০২৫ সালের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু হবে ১৭ অক্টোবর ২০২৫ সকাল ৯টা থেকে, এবং শেষ হবে ২৩ অক্টোবর ২০২৫ রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আর আবেদন করা যাবে না।

৩. বোর্ড চ্যালেঞ্জ ফি কত?

প্রতি বিষয়ের জন্য ফি ১৫০ টাকা, এবং প্রতিটি পত্র অনুযায়ী আলাদা ফি দিতে হয়। উদাহরণস্বরূপ, বাংলা ১ম ও ২য় পত্র আলাদা হিসেবে গণ্য হবে।

৫. বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশিত হবে?

আবেদন শেষ হওয়ার ২-৩ সপ্তাহ পর প্রতিটি শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে। এছাড়া মোবাইলে SMS মারফত স্বয়ংক্রিয়ভাবে ফলাফল প্রদান করে।

৬. বোর্ড চ্যালেঞ্জে কি খাতা পুনরায় পরীক্ষা করা হয়?

না। বোর্ড চ্যালেঞ্জে খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র মার্কিং, নম্বর যোগ-বিয়োগ বা ট্রান্সক্রিপশন সংক্রান্ত কোনো ভুল আছে কি না তা যাচাই করা হয়।

৭. ফি পরিশোধের পর কি আবেদন বাতিল বা পরিবর্তন করা যায়?

না, একবার ফি পরিশোধ করলে আবেদন বাতিল বা সংশোধন করা সম্ভব নয়।

৮. ফলাফল কিভাবে দেখা যাবে?

ফলাফল দেখতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও বোর্ড দিয়ে সার্চ করে, অথবা মোবাইলে এসএমএসে প্রাপ্ত নোটিফিকেশন থেকে।

৯. বোর্ড চ্যালেঞ্জ করলে কি ফলাফল পরিবর্তনের সম্ভাবনা থাকে?

খুব বেশি না, তবে যদি নম্বর গণনায় কোনো ভুল হয়ে থাকে, তাহলে পরিবর্তন হতে পারে। অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের ফলাফল উন্নত হয়ে থাকে এবং সন্দেহ থাকলে করা উচিত।

১০. বোর্ড চ্যালেঞ্জের জন্য কি টেলিটক সিম দরকার?

আগে শুধু টেলিটক সিমের মাধ্যমে আবেদন করা যেত, কিন্তু এখন অনলাইনে আবেদন করা যায়। ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট এবং টেলিটক — যেকোনো মাধ্যম ব্যবহার করা যাবে।

Leave a Comment